জানালার পাশে ঘুমাতে গিয়ে বাসযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকের ধাক্কায় মাথা থেঁতলে গিয়ে এক বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল (৩০) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবু সাঈদ জানান, বাসে করে ঢাকা থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন রুবেল। তিনি ডান দিকের জানালার পাশে বসা ছিলেন। ঘুমিয়ে পড়ায় তাঁর মাথা জানালা দিয়ে বাইরের দিকে ঝুঁকে ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে একটি ট্রাকের ধাক্কায় তার মাথা থেঁতলে যায়।