জানুয়ারিতে ঢাকায় পরিবেশবিষয়ক বিশেষ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৩-৪ জানুয়ারি ঢাকায় পরিবেশবিষয়ক এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) ‘পরিবেশ আন্দোলন ও সংগঠনবিষয়ক বিশেষ সম্মেলন’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করছে।
এ উপলক্ষে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মেলনে বাপা ও বেনের কর্মকর্তারা এ সংবাদ সম্মেলন করেন। এতে বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, সহসভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক ও অধ্যাপক এম ফিরোজ আহমেদ ও বেনের প্রতিনিধি মাহমুদুর রহমান বক্তব্য দেন।
দেশে বসবাসরত বিশেষজ্ঞদের [email protected] এবং বিদেশে বসবাসরতদের [email protected] ঠিকানায় প্রবন্ধ পাঠাতে বলা হয়েছে।