জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সংবিধান অনুযায়ী, ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসাবে কমিশন অন্তত ১০ দিন সময় হাতে রাখবে। তবে সবকিছু নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
নির্বাচন কমিশনার আবু হাফিজ গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য দেন।
আর কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেন, নির্বাচন-পূর্ব সময়ে মন্ত্রীদের ক্ষেত্রে রুলস অব বিজনেসের চেয়ে নির্বাচনী আচরণবিধি বেশি প্রাধান্য পাবে। প্রচারণায় পদ অনুযায়ী মন্ত্রীরা নিরাপত্তা সুবিধা পাবেন।
কমিশনার জাবেদ আলী বলেন, নির্বাচনের সময়ে রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা নিরাপত্তার জন্য এসএসএফ থেকে শুরু করে প্রয়োজনীয় নিরাপত্তা পাবেন। এ ছাড়া আবেদন করলে যেকোনো প্রার্থী নিরাপত্তা সুবিধা পাবেন। রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রীদের নির্বাহী ক্ষমতা আছে। কিন্তু নির্বাচনী প্রচারণায় আচরণবিধিই বেশি গুরুত্ব পাবে।