জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীরা নতুন বই পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই চার কোটি ৪০ লাখ শিক্ষার্থীর মাঝে তিন কোটি ৫৬ লাখ নতুন বই বিতরণ করা হবে। গতকাল শনিবার মুন্সিগঞ্জের লৌহজং কলেজ মাঠে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, লৌহজং’ আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শতকরা ৯৯ জন শিশুকে শিক্ষাসুবিধার আওতায় নিয়ে আসতে পেরেছি। এখন শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। আর শিক্ষার মান বাড়াতে হলে মানসম্মত শিক্ষকের দরকার।’