জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এবং ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও পৌরসভা নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা কিছু তথ্য সংগ্রহ করে চলেছি। নভেম্বরে ঈদ ও হজ অনুষ্ঠান আছে। একই সময়ে মাধ্যমিক স্কুলগুলোতে সমাপনী পরীক্ষা চলবে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা ডিসিসি ও পৌর নির্বাচনের আয়োজন করব। তবে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে।দেশের চার হাজার ৫০৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজার ২২৮টির মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। এর মধ্যে অন্তত অর্ধশত ইউনিয়ন পরিষদ রয়েছে, যেখানে নানা আইনি জটিলতায় এক-দেড় যুগ ধরে নির্বাচন হচ্ছে না। সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়নে নির্বাচন হয়।সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসিকে জানিয়েছে, দেশের ৩০৮টি পৌরসভার মধ্যে ২৭২টি ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে।