জানুয়ারি মাসেই নির্বাচন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী জানুয়ারি মাসেই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার যাবতীয় আয়োজন নিশ্চিত করা হয়েছে।
গতকাল শুক্রবার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। সদর উপজেলার খাদিনগর ইউনিয়নের বাইশটিলা পয়েন্টে ওই জনসভা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির এ দেশ এবং দেশের অস্তিত্ব কখনো মেনে নেয়নি। তারা দেশের শান্তি ও মঙ্গল চায় না। তারা সব সময়ই দেশকে ধ্বংস করার অপচেষ্টায় তৎপর। এদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম, এদের বিরুদ্ধেই আগামী নির্বাচন। বর্তমান
সরকার দেশে জঙ্গিবাদকে কঠোরভাবে নির্মূল করতে সক্ষম হয়েছে।’
সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ প্রমূখ।