জানুয়ারিতেই নতুন সরকারের শপথ: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারিই নির্বাচন হবে।আর জানুয়ারির যেকোনো একটা সময়ে নতুন সরকার শপথ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আশরাফ এ মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘নির্বাচনের কোনো বিকল্প নেই।রাষ্ট্রের শাসনব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার্থে নির্বাচন হবে।দেশ সংবিধানের বাইরে গেলে অপশক্তি ক্ষমতায় আসতে পারে।’ এ সময় সংবিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।