জান্নাতবাগের সবুজ চত্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরের বিজলি মহল্লার জান্নাতবাগে ‘রনি সবুজ চত্বর’টির বছরের পর বছর ধরে এমন বেহাল দশা। আশপাশের বাসিন্দারা বাড়ির নির্মাণ সামগ্রীর ভগ্নাংশ ফেলছেন, গড়ে উঠছে রিকশা গ্যারেজ, ময়লা আবর্জনাও ফেলছেন কেউ কেউ। সব মিলে যেন ভাগাড়ে পরিণত হচ্ছে এই সবুজ চত্বরটি। ছবিগুলো তুলেছেন জাহিদুল করিম

ভ্যানগাড়ি পার্ক করে রেখেছেন চালকেরা। নির্মাণসামগ্রী ফেলেছেন বাড়ির মালিকেরা।

ভাঙা বাড়ির পলেস্তারাসহ ময়লা আবর্জনা ফেলেছেন অনেকেই।

জান্নাতবাগের ২৯ নম্বর ওয়ার্ডে বেশ কিছু গাছ আছে, তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হারিয়ে যাওয়ার ভয়ে টং দোকানি টুলটি তালাবদ্ধ করে রেখেছেন গাছটির সঙ্গে।

কেউ কেউ অব্যবহৃত আসবাবপত্র রেখে গেছেন।

রিকশা গ্যারেজ হিসেবে গড়ে উঠছে এলাকাটি।

বাড়ি তৈরির ইট ও নির্মাণসামগ্রী রেখেছেন এক বাড়ির মালিক।