প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জান্নাতুল ফেরদৌস অনিমা (৩) জটিল হূদেরাগে আক্রান্ত। বর্তমানে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতেল চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় সাত লাখ টাকা। কিন্তু শিশুটির বাবা ঢাকা জিগাতলা এলাকার বাসিন্দা মনির হোসেন সামান্য একজন দোকান কর্মচারী। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের একটু সহানুভূতি শিশুটির জীবন রক্ষা করতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: মনির হোসেন নিপু, সঞ্চয়ী হিসাব নং-০৬৩৩৪০০০২৩১, ব্যাংক এশিয়া লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৮১৮৫৯০৮৫০। চুয়াডাঙ্গা প্রতিনিধি।