প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার ভাষা প্রতিযোগে অংশ নিয়েই সেরাদের সেরা শিরোপা অর্জন করেছে সিদ্দিকা জান্নাতুল ফেরদৌস। গল্পের শুরুতেই তাই এই খুদে মেধাবীর কাছে আমাদের জানতে চাওয়া, ‘বড় হয়ে কী হতে চাও?’ এক কথায় উত্তর তার, ‘ডাক্তার হব।’ জানতে চাই, কী কারণে ডাক্তার হতে চাও? ‘আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।’ আবারও সংক্ষিপ্ত উত্তর।
জান্নাত পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীতে পড়ে। জান্নাতুলের শখ বাগান করা, বই পড়া ও গান শোনা। বিকেলটা বাড়ির ছাদেই কাটে, গাছের সঙ্গে। ফুল-ফল, সব ধরনের গাছ আছে তার বাগানে। গাছগুলোর যত্ন-আত্তি করতে খুব ভালো লাগে তার।
সরোয়ার মোর্শেদ