প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টি কোনো দিনই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল না। এখনো নেই। তবে দুই নেত্রীকেই গণতন্ত্রের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে, ভবিষ্যতে কোন পদ্ধতিতে নির্বাচন হবে। যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন, তাতে অংশ নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায়। কোনো তত্ত্বাবধায়ক সরকারই জাতীয় পার্টির প্রতি সুবিচার করেনি। গণতন্ত্রকে রক্ষা করতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।গতকাল শনিবার জয়পুরহাট সার্কিট হাউসের হলরুমে জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলনে দলের মহাসচিব ও সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন। কর্মী সভায় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও দলের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সাংসদ গোলাম হাবিব প্রমুখ।