জাপা নেতাদের বিএনপিতে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক শেখ মহসীন নিলু ও উপজেলা যুবসংহতির সহসভাপতি সেলিম শিকদারের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
গতকাল নবাবগঞ্জ শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা বিএনপিতে যোগ দেন। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইফতেখার আল ফারুকীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।