জাপা-সমর্থিত মেয়র প্রার্থীর বাসায় এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী কাজী মাহমুদুল হাসানের বাসায় এক কর্মী-সমাবেশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদ। এদিকে এরশাদ অবস্থানকালে বাসায় কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি।রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করেই মাহমুদুল হাসান তাঁর বাসায় কর্মীদের সঙ্গে মিলিত হন। সেখানে এরশাদ সাহেবও যোগ দেন। এ ব্যাপারে প্রার্থীর বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহমুদুল হাসান অবশ্য দাবি করেন, তাঁর বাসায় কোনো কর্মী-সমাবেশ হয়নি। তা ছাড়া, দলের চেয়ারম্যান এরশাদ তাঁর নিমন্ত্রণে বাসায় এসেছিলেন। নির্বাচনে প্রার্থী হওয়ায় তিনি তাঁর জন্য দোয়া করে গেছেন। কাজী মাহমুদুল হাসান জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী। গতকাল দুপুরে তাঁর বাসায় ওই সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা যোগ দেন। সমাবেশে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন। মাহমুদুল হাসান আরও বলেন, ‘রাজনৈতিক ও পেশাগত জীবনে আমার একজন সহকর্মী হিসেবে এইচ এম এরশাদ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর আগমনের কথা শুনে স্থানীয় নেতা-কর্মীরাও আসেন। কিন্তু নির্বাচন কমিশনের যন্ত্রণায় তিনি কারও সঙ্গে প্রাণখুলে কথা বলতে পারেননি।’মাহমুদুল হাসান বলেন, ‘এরশাদ সাবেক রাষ্ট্রপতি। তিনি পুলিশের এসকর্ট ছাড়া এখন আর তেমন কিছুই পান না। তাঁর হুকুমে এখন দেশ চলে না। তাহলে আমার বাসায় আসতে তাঁর বাধা কোথায়?