জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও চ্যানেল আইয়ের স্বাস্থ্যসেবা কক্সবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে ২ মার্চ চ্যানেল আই আয়োজিত পার্বত্য লোকজ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ এবং জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের যৌথ উদ্যোগে ‘৩০তম কৃষকের স্বাস্থ্যসেবা’ কার্যক্রমের মাধ্যমে এক হাজার ৫০০ জনকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম-ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন ও আবদুল মুকিত মজুমদার, মিসেস ফরিদুর রেজা সাগর কনা, চ্যানেল আইয়ের ন্যাশনাল ডেস্কের প্রধান আদিত্য শাহীন।চ্যানেল আই আয়োজিত পার্বত্য লোকজ মেলায় দুই বছর বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ঘোষণা দেয় এবং ইভেন্টটির মেডিকেল পার্টনারের দায়িত্ব পালন করে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কার্যক্রমটি সংগঠিত করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যথা বিশেষজ্ঞ জোনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক ও লেপারোস্কপিক সার্জন সরদার এ নাঈম। বিজ্ঞপ্তি।