জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ফোবানা সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাধারণ মানুষের বিশেষ করে, কৃষকের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা (ফোবানা) ২০১২ আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল।২৬তম ফোবানা কনভেনশনে (নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেশন) আগামী ৩১ আগস্ট বা ২ সেপ্টেম্বর ব্রয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টার, ফোর্ট লাউডারডিল, ফ্লোরিডায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে এ পদক দেওয়া হবে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ছয় বছর ধরে প্রতি মাসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে, কৃষক ও মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা, দুর্গত এলাকায় তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা, জাতীয় টিকা দিবসসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসগুলোতে সেবা কার্যক্রম চলছে। বিজ্ঞপ্তি।