জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের হার্ট স্ক্রিনিং কর্মসূচি
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল হূদেরাগ প্রতিকারে গণসচেতনতা গড়ে তুলতে সাত দিনব্যাপী ১০ হাজার মানুষের হার্ট স্ক্রিনিং কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রথম আলো কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ওই কর্মসূচি।হাসপাতালের চিকিৎসকসহ ১৫ জনের একটি দল এই কর্মসূচিতে অংশ নেয়। প্রথম আলোর মোট ২১৩ জন সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী স্ক্রিনিং কর্মসূচিতে অংশ নেন। চিকিৎসকেরা জানান, ধূমপান বর্জন, ফলমূল, শাকসবজিসমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত কায়িক শ্রম হূদেরাগ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি।২৯ সেপ্টেম্বর পালিত হতে যাচ্ছে বিশ্ব হার্ট দিবস। গতবারের মতো এবারও দিবসটির স্লোগান ‘এক বিশ্ব, এক ঘর, এক হূদয়’। তবে এবার মহিলা ও শিশুদের হূদেরাগ প্রতিরোধে সবাইকে বেশি যত্নশীল ও সচেতন হতে বলা হয়েছে।অভিনন্দন বার্তা: পাটসহ ৫০০ উদ্ভিদের জন্য ক্ষতিকারক ছত্রাকের জীবনরহস্য উদ্ভাবন করায় বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম ও তাঁর গবেষক দলকে অভিনন্দন জানিয়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সরদার এ নাইম। ছত্রাকের জীবনরহস্য উদ্ভাবনের ফলে বিশ্বে বাংলাদেশি বিজ্ঞানীদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।