জাপানি নাগরিক হত্যা: এক আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামি বিএনপি নেতা রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবের জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ তাঁকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
গত বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও।
এ ঘটনায় ওই দিন পুলিশ রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খানকে গ্রেপ্তার করা হয়।