জাপানি নাগরিককে হত্যার হুমকি: দুই জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে ইয়োশিনোভো ত্রিওয়াকি নামের এক জাপানি নাগরিককে মোবাইলে হত্যার হুমকি দেওয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুজন হলেন, হাবিবুল্লাহ ও এনামুল হক।

আজ বুধবার এই দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মহানগর হাকিম নূর নবী। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজ তাঁদের আদালতে হাজির করা হয়।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, জাপানি নাগরিককে হত্যার হুমকি দিয়েছেন এই আসামিরা।

আদালত সূত্র নিশ্চিত করেছে, গত ১৭ ফেব্রুয়ারি জাপানি নাগরিক ইয়োশিনোভোকে মোবাইলে হত্যার হুমকি দেন আসামিরা। এ ঘটনায় এই দুই আসামির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়।

গুলশান থানার উপপরিদর্শক পরেশ চন্দ্র প্রথম আলোকে বলেন, মামলার এজাহারের বক্তব্য অনুযায়ী মোবাইলে হত্যার হুমকি পাওয়া ওই ব্যক্তি একটি বেসরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা।