জাপানি নাটক 'এক শ বস্তা চাল' জয়পুরহাটে মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে জয়পুরহাট শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হলো জাপানের ঐতিহাসিক নাটক এক শ বস্তা চাল।
নাটকের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন। গত শুক্রবার রাতে নাটকটি মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন ঢাকা শিল্পকলা একাডেমীর নাট্যদল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাপান দূতাবাসের প্রথম সচিব রিও জি সুগে ও নাটকের নির্দেশক গোলাম সরোওয়ার।
রিও জি সুগে বলেন, আজ থেকে দেড় শ বছর আগে জাপানের একটি কাহিনি নিয়ে নাটকটি তৈরি হয়। নাটকটি বিশ্বের বিভিন্ন দেশে মঞ্চস্থ হয়ে প্রসংশিত হয়েছে।
গোলাম সরোওয়ার বলেন, সামুরাই সম্প্রদায় জাপানের সবচেয়ে বড় যোদ্ধা বলে পরিচিতি ছিল। কিন্তু তারা ছিল অশিক্ষিত। জাপানে খাদ্যাভাব দেখা দিলে পাশের দেশ থেকে জাপানকে এক শ বস্তা চাল দেওয়া হয়। সেই চাল বিলিবণ্টন করে দলনেতা শিক্ষাপ্রতিষ্ঠান তৈরিতে কাজে লাগালেন। সেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিক্ষিত জাতি গড়ে ওঠে।