জাপানি প্রধানমন্ত্রীর ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. বাংলাদেশকে আগামী পাঁচ বছরে ৬০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। লক্ষ্য হচ্ছে, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) উদ্যোগ বাস্তবায়ন|
২. বিগ-বি উদ্যোগের আওতায় যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নসহ নগর উন্নয়ন ও বেসরকারি খাতের বিকাশে একসঙ্গে কাজ করার আশাবাদ|
৩. বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেবার মান বাড়ানোর ব্যাপারে মনোযোগী হওয়ার পরামর্শ জাপানি প্রধানমন্ত্রীর।
৪. জাপানে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে উৎস বিধি শিথিল করার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
৫. দুই প্রধানমন্ত্রী সামুদ্রিক সম্পদ টেকসই উপায়ে ব্যবহারে সম্মত হয়েছেন। এই প্রেক্ষাপটে ব্লু ইকোনমি বা সাগর অর্থনীতির বিকাশে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।