জাপানি বিনিয়োগে ভোলায় শিল্পপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (ভোলা সদর) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, জাপান বাংলাদেশে বিনিয়োগ করবে। তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে বাংলাদেশ জমি দেবে। তিনি আশা করেন শিল্পপার্ক হবে ভোলায়। কারণ, এখানে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় গ্যাস আছে। আর নির্মাণ হচ্ছে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
গতকাল শনিবার বেলা ১১টায় ভোলা জেলা প্রশাসন মিলনায়তনে ভোলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।