জাপানি ভাষায় পড়া যাবে প্রথম আলোর লেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় প্রকাশিত বিভিন্ন সংবাদ, ফিচার ও মতামত এখন থেকে জাপানি ভাষাভাষী পাঠকেরা সরাসরি তাঁদের ভাষায় পড়তে পারবেন। প্রথম আলো ও জাপানের মার্ফি সিস্টেম কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মার্ফি সিস্টেম কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট কায়োকো ফুজিশিগ ও প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান নিজ নিজ পক্ষে এ চুক্তিতে সই করেন। মার্ফি সিস্টেম কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠান বিডিডি নিউজ এই খবর প্রকাশ করবে এবং সেখানে বাংলাদেশের খবর তুলে ধরা হবে। চুক্তি অনুযায়ী বিডিডি নিউজ প্রথম আলোয় প্রকাশিত বিভিন্ন লেখা জাপানি ভাষায় অনুবাদ করে প্রকাশ করবে।