প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে আজ ও আগামীকাল অনুষ্ঠেয় চতুর্থ আন্তর্জাতিক বেঙ্গলি স্টাডিজ কংগ্রেসে যোগ দিতে জাপানে গেছে উত্তরা ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আজিজুর রহমানের নেতৃত্বে অন্যরা হলেন সহ-উপাচার্য ইয়াসমীন আরা, বোর্ড অব ট্রাস্টির সদস্য আবিদ আজিজ, কোষাধ্যক্ষ মমতাজ বেগম, স্কুল অব সিভিলের ডিন বিলকিস আমিন হক, বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মাসুদ শামস আলদীন এবং স্কুল অব বিজনেসের ছাত্রী নিশাত আলম। বিজ্ঞপ্তি।