জাপানে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইউনূসের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের রাজধানী টোকিওতে সে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করেন। জাপান সফরকালে দেশটির ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে সামাজিক ব্যবসার সম্ভাবনার বিভিন্ন দিকও খতিয়ে দেখছেন অধ্যাপক ইউনূস । গত বুধবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার এইচ ই তাকাহিরোর সঙ্গে সাক্ষা ৎ করেন তিনি। এ ছাড়া জাপানের অর্থনৈতিক সেবা সংস্থাবিষয়ক মন্ত্রী শোজোবুরো ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহায়তা ব্যুরোর মহাপরিচালক সাদোশিমার সঙ্গেও সাক্ষা ৎ করেন। তাঁদের সঙ্গে বৈঠকে ইউনূস দেশটিতে গত মার্চের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সামাজিক ব্যবসার তহবিল ও ব্যক্তিগত সামাজিক ব্যবসার সুযোগ সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা করেন। জাপানের এই তিন নেতা ইউনূসকে স্বাগত জানিয়ে বলেন, তিনি উপযুক্ত সময়েই দেশটি সফর করছেন, যখন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটি।গত মঙ্গলবার ডায়েট হলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লিগের চেয়ারম্যান তারো আসো আয়োজিত একটি কর্মশালায় বক্তব্য দেন ইউনূস। এতে পার্লামেন্টের ৩২ জন সদস্য অংশ নেন। এরপর জাপানের বিভিন্ন নারী সংগঠন ও নারী ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেন ইউনূস। অধ্যাপক ইউনূস বুধবার রাতে শিনাওগাওয়া জাওগাকুইন বেসরকারি বিদ্যালয়ে জাপানের বিখ্যাত রোপোঙ্গি হিলস একাডেমি আয়োজিত সেমিনারে বক্তব্য দেন। একই রাতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ও হলিউড বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায়ও অংশ নেন। এর আগে সোমবার জাপানের বাংলাদেশি কমিউনিটি নোবেলজয়ী ইউনূসকে সংবর্ধনা দেয়। বিজ্ঞপ্তি।