জাপানের আরও বিনিয়োগ কামনা প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনের জন্য জাপানের আরও অর্থনৈতিক সহায়তা ও বিনিয়োগ কামনা করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবনে গতকাল শনিবার সকালে বিদায়ী সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত শিরো শাদোশিমা। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতা অর্জনের পর থেকে জাপান আমাদের পরীক্ষিত বন্ধু এবং সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্য পূরণে আমরা জাপানের আরও আর্থিক সহায়তা ও বিনিয়োগ কামনা করছি।’ প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে জাপানের বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।