জাপানের উপপ্রধানমন্ত্রী ওকাদা আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা আজ বৃহস্পতিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা করবেন।ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানায়, ওকাদার সঙ্গে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় অবকাঠামো প্রকল্পে জাপানের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। অন্যদিকে জাপানের পক্ষ থেকে সে দেশের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশে বিনিয়োগ-সহায়ক পরিবেশ তৈরি নিয়ে আলোচনা হবে।ওকাদার এই সফর হবে প্রায় এক যুগে বাংলাদেশে জাপানের কোনো উচ্চপর্যায়ের ব্যক্তির প্রথম সফর। এর আগে ২০০০ সালে জাপানের তত্কালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি বাংলাদেশ সফর করেছিলেন।আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকরবেন।