জাপানের পদক পেলেন নুরুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জাপানের অনারারি কনসাল জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম এ বছর জাপানের ‘দি অর্ডার অব দ্য রাইজিং সান’ পদকে ভূষিত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমার বাসায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নুরুল ইসলামকে জাপান সরকারের সর্বোচ্চ বেসামরিক পদকটি তুলে দেন রাষ্ট্রদূত। বাংলাদেশ ও জাপানের সম্পর্কোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নুরুল ইসলামকে এ পদক দেওয়া হলো।