জাপানের বিশ্ব স্কাউট জাম্বুরিতে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের কিরারহামা ইয়ামাগুচিতে শুরু হয়েছে ২৩ তম বিশ্ব স্কাউট জাম্বুরি। এর জমকালো উদ্বোধন হয় গত ২৯ জুলাই। বিশ্বের ৫ম বৃহত্তম স্কাউট দেশ হিসেবে বাংলাদেশ সেখানে অংশ নিয়েছে। বিশ্বের ১৬২টি দেশে ৪ কোটিরও বেশি স্কাউট আছে।
বিশ্ব জাম্বুরি ৪ বছর পর ১ বার অনুষ্ঠিত হয়। এবার জাপানের ইয়ামাগুচিতে ১৪০টি দেশের ৩৩০০০ স্কাউটকে নিয়ে এই জাম্বুরি অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত সব চেয়ে বড় দল ৪৩০ জন সদস্য নিয়ে বাংলাদেশ থেকে একটি দল সেখানে অংশগ্রহণ করছে। জাম্বুরিতে বাংলাদেশ স্টলে আছে, শাড়ি, গামছা, শিতলপাটি, পুতুল, ঘুড়ি, নাইটসহ আরও নানান দেশি উপকরণ। এখানে বিদেশি মেয়েদের মেহেদি পড়ানো ও ঘুঙুর পড়ে নাচার ব্যবস্থাও আছে।