জাপার অসুস্থ নেতার বাসায় এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য অসুস্থ দেলোয়ার হোসেন খানকে দেখতে গতকাল শুক্রবার সকালে তাঁর বনশ্রীর বাসায় গেছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
এরশাদ দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। উন্নত চিকিৎসার জন্য দেলোয়ার হোসেন আগামী সোমবার আমেরিকা যাচ্ছেন। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।