জাপার ক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গত বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন। পরে তিনি একটি পথসভায় বক্তৃতা করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকলেও জাতীয় পার্টির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। দলীয় সূত্র জানায়, পানিসম্পদমন্ত্রী বা প্রশাসনের পক্ষ থেকে দলের নেতা-কর্মীদের মন্ত্রীর আগমনের খবর জানানো হয়নি। জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি বজলাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সভা-সমাবেশে আওয়ামী লীগের প্রার্থীর জন্য তাঁদের ভোট চাইতে হয়েছে। অথচ পাঁচ বছরে তাঁদের কোনো খোঁজ নেওয়া হয়নি।