জাপার গোলাম মসিহ সৌদিতে রাষ্ট্রদূত নিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) নেতা ও রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত করেছে সরকার। গতকাল শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গোলাম মসিহ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে এত দিন কর্মরত ছিলেন।
গোলাম মসিহ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তিনি এ মাসের শেষ দিকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।