জাপার নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুরের কমিটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা জাতীয় পার্টির কমিটি বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই তিন জেলায় এক মাসের মধ্যে পুরো আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সম্মেলনের মাধ্যমে কার্যকরী জেলা কমিটি গঠনের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় এম আর মাসুদ, ফেনী জেলায় মো. খলিলুর রহমান এবং নোয়াখালীতে মো. আলী আকবরকে আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে।