জাপার পাঁচ শতাধিক লোকের আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন আবদুল্লাহ এবং বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি খান বাহাদুর।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন। তাঁরা এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান এবং সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দেন। তাঁদের সঙ্গে এ দুই দলের ৫০০ জন নেতা-কর্মীও আওয়ামী লীগে যোগ দেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন আবদুল্লাহ ২০১২ সালে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান, জেলা যুবলীগের সহসভাপতি খান আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ ছিলেন।