জাপার প্রার্থীদের নাম ঘোষণা করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের দলীয় সাংসদ নুরুল ইসলাম মিলন। গতকাল বুধবার বেলা দুইটায় বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের হলরুমে তিনি ওই ঘোষণা দেন।
মেয়র পদে কাদবা তলাগ্রাম তারনী চরণ লাহা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ মিয়াজীর নাম ঘোষণা করা হয়। এ ছাড়া কাউন্সিলর পদে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৩ নম্বর ওয়ার্ডে সোহেল মাহমুদ, ৪ নম্বর ওয়ার্ডে আমান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে মোস্তফা কামাল ভূঁইয়া, ৬ নম্বর ওয়ার্ডে কফিল উদ্দিন চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিয়াজী, ৮ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে আদম আলীর নাম ঘোষণা করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নাম আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
নুরুল ইসলাম মিলন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে আমি একক প্রার্থীদের নাম ঘোষণা করেছি। বরুড়ায় সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করা হবে।’