জাপার প্রার্থীদের সাক্ষাৎকার শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী শুক্রবার থেকে। রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে এ সাক্ষাৎকার শুরু হবে। ওই দিনই মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। জাপার এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার জানানো হয়, গতকাল ১৫৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সব মিলিয়ে এক হাজার ৪৯৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।