জাপার মহাসচিব জিয়াউদ্দিন অসুস্থ হাসপাতালে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকেরা জিয়াউদ্দিন আহমেদের বিভিন্ন পরীক্ষা করিয়েছেন। তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি অধ্যাপক জামাল আহমেদ ও নিউরো মেডিসিনের অধ্যাপক হাসানুজ্জামানের তত্ত্বাবধানে আছেন।
চট্টগ্রাম নগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাংসদ মাহজীবন মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘বোনকে সঙ্গে নিয়ে জিয়াউদ্দিন আহমেদ সাহেব গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তাঁর মাইল্ড স্ট্রোক হয় আমরা শুনেছি। তবে তিনি এখন বিপদমুক্ত।’