জাপার সংসদীয় দলের বৈঠক ডেকেছেন রওশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার বিকেলে জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের বৈঠক ডেকেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ। তাঁর গুলশানের বাসায় এ বৈঠকে অংশ নেওয়ার জন্য দশম সংসদ নির্বাচনে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের নবনির্বাচিত ৩৩ জন সাংসদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘আটক’ থাকা জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ছাড়া বাকিদের আমন্ত্রণ জানিয়েছেন এরশাদপত্নী রওশন। তাঁর নেতৃত্বে জাপা আগামী সংসদে যোগ দেবে বলে ইতিমধ্যে দলে রওশনপন্থী নেতারা জানিয়েছেন।
এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ২৬ দিন ধরে এরশাদ সিএমএইচে আছেন। তাঁর নির্দেশ উপেক্ষা তরে রওশন এরশাদের নেতৃত্বে দলের একাংশ সরকারের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নেয়।