জাফর ইকবাল রোটারি সিড পদক পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালকে ঢাকা মেট্রোপলিটন রোটারি ক্লাব ফাউন্ডেশন বিজ্ঞান, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক রোটারি সিড পদক দিয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে জাফর ইকবালকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি মাহমুদুুল আমিন চৌধুরী তাঁর হাতে পদক তুলে দেন।