জাফরিন আক্তার মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জুরাইনের মাজারগেট এলাকার বাসিন্দা মোবাইল ফোনের মেকানিক মো. জাবেদের মেয়ে জাফরিন আক্তার মীম দুরারোগ্য অ্যাপলাস্টিক অ্যানিমিয়ায় ভুগছে। সে জুরাইনের খন্দকার রোডে অবস্থিত আলোর মেলা আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এখন প্রতি সপ্তাহে তার পাঁচ-ছয় ব্যাগ বি পজিটিভ রক্তের প্রয়োজন হয়। চিকিত্সক বলেছেন, তার বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রায় ৪০ লাখ টাকা দরকার, যা তার বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। মেয়ের চিকিত্সার জন্য তাই তিনি দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। মীমকে সহযোগিতা পাঠানোর ঠিকানা—মো. জাবেদ, সঞ্চয়ী হিসাব নম্বর: ৫৩৯২, উত্তরা ব্যাংক, জুরাইন, পোস্তগোলা শাখা, ঢাকা। বিকাশ নম্বর: ০১৭১২৮৮১১৮০। বিজ্ঞপ্তি।