জাফরুর কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি (জাফরু)’-এর ২০১৩-২০১৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাজ্জাদ হোসেন এবং এফ এইচ এম হুমায়ন কবির পুনর্নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার রাতে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটিতে সহসভাপতি পদে রুহুল কিউ খান সুমন ও গোলাম মর্তুজা, যুগ্ম সম্পাদক ফেরদৌস মোবারক, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, উন্নয়ন সম্পাদক আনিসুজ্জামান উজ্জ্বল প্রমুখ। বিজ্ঞপ্তি।