জাফলং পাথর কোয়ারিতে অভিযান নয়টি মেশিন ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ অধিদপ্তর সিলেটের গঠিত টাস্কফোর্স জেলার জাফলং পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহূত অবৈধ একটি বোমা মেশিন ও আটটি শ্যালো ইঞ্জিন পুড়িয়ে ফেলেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর সিলেটের সহযোগিতায় অভিযানকালে অন্যান্যের মধ্যে গোয়াইনঘাট থানার পুলিশ, বিজিবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক ফারুক হোসেন জানান, চার ঘণ্টার অভিযানে একটি বোমা মেশিন ও আটটি শ্যালো ইঞ্জিন পুড়িয়ে ফেলা হয়েছে।মোহামঞ্চদ আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সনাতন পদ্ধতিতে পাথর তোলায় কোনো নিষেধাজ্ঞা নেই।