জাফলং পাথর কোয়ারিতে সন্ত্রাসীদের হামলায় পাহারাদার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলং পাথর কোয়ারিতে সন্ত্রাসীদের হামলায় আবদুল জলিল (৪০) নামের এক নৌকা পাহারাদার নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার রাধানগর ছোটখেল গ্রামের মাহমুদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল জলিল দীর্ঘদিন ধরে কোয়ারিতে রাতে পাথরশ্রমিকদের নৌকা পাহারা দিতেন। রোববার রাত দুইটার দিকে এলাকার কিছু সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকারে আশপাশের শ্রমিকেরা এসে তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আবদুল জলিলের ভাই আবদুল ওয়াহিদ গোয়াইনঘাট থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা করেছেন।