জাফলংয়ে আটটি বোমা মেশিন ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা জাফলংয়ের পিয়াইন নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকাজে ব্যবহূত আটটি বোমা মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। মন্দিরের জুম নামক স্থানে ধ্বংস করা হয়েছে অবৈধভাবে পাথর উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম।
গোয়াইনঘাট উপজেলা কর্মকর্তা মো. আজিজুল ইসলামের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহযোগিতায় গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান ও গোয়াইনঘাট ওসি শফিকুর রহমান খান উপস্থিত ছিলেন।
পূর্ব জাফলং ইউনিয়ন ভূমি কর্মকর্তা নৃপেন্দ্র দাশ জানান, পিয়াইনের তীরে মন্দিরের জুম এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন চালু রাখায় অভিযান চালানো হয়। এ সময় পাথর উত্তোলনকারীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। এ ছাড়া পিয়াইনের বিভিন্ন এলাকা থেকে আটটি বোমা মেশিন ধ্বংস করা হয়।