জাফলংয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে গতকাল শুক্রবার শাহরিয়ার সৌমিক নামের একাদশ শ্রেণীর এক ছাত্র ডুবে মারা গেছে। তার বাসা রাজধানীর পশ্চিম রাজাবাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌমিক (১৭) ও তার চার বন্ধু সিলেটের কুলাউড়ায় এক বিয়েতে যায়। সেখান থেকে গতকাল সকালে তারা জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে নামে সৌমিক। একপর্যায়ে সে নদীর চোরাবালিতে তলিয়ে যায়। প্রায় ২০ মিনিট পর তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ সৌমিকের লাশ জৈন্তা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদউল্লাহ বলেন, সৌমিকের বাবাকে মৃত্যুসংবাদ জানানো হয়েছে।