জাফলংয়ে নদীর পাড় ধসে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীর পাড় ধসে শাহরিয়ার আহমদ রাব্বি (২২) নামের একজনের মৃত্যু হয়েছে। রাব্বি ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।জানা গেছে, শাহরিয়ারসহ ১০ বন্ধু গত শুক্রবার সিলেটে বেড়াতে আসেন। শুক্রবার রাতে শ্রীমঙ্গলে থেকে শনিবার তাঁরা জাফলংয়ে আসেন। বিকেল চারটার দিকে তাঁরা জাফলংয়ের বাল্লাঘাটে ডাউকি নদীর তীরে বেড়াতে যান। এ সময় হঠাৎ নদীর পাড় ধসে সবাই পানিতে পড়ে যান। তাঁদের চিৎকারে আশপাশের পাথর শ্রমিকেরা এগিয়ে এসে নয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর শ্রমিকেরা অচেতন অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করেন। এরপর বন্ধুরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শাহরিয়ারের বন্ধুরা জানান, তাঁর বাসা ঢাকার বনশ্রী এলাকায়। বাবার নাম আনোয়ার আহমেদ। তাঁর পরিবারের লোকজনকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে।