জাফলংয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গতকাল শুক্রবার পিয়াইন নদীতে ডুবে মারা গেছেন এক কলেজছাত্র। তাঁর নাম তারেক। জানা গেছে, ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা আবু ইউসুফের ছেলে গুলশান কমার্স কলেজের ছাত্র তারেক (১৮) গত বৃহস্পতিবার রাতে তাঁর তিন বন্ধুকে নিয়ে সিলেট নগরের একটি হোটেলে ওঠেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে তাঁরা জাফলংয়ে বেড়াতে যান। দুপুরে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টে গোসল করার সময় তারেক ডুবে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তারেক সাঁতার জানতেন না বলে তাঁর বন্ধুরা জানান।