জাফলংয়ে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ফয়সল হোসেন (২২) নামের এক কলেজছাত্র। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে জাফলংয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সল চট্টগ্রামের উত্তর আমবাগান এলাকার বাংলাপুর রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল মাওলা। গতকাল সকালে ফয়সল তাঁর তিন বন্ধুর সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরে শূন্যরেখার কাছে ডাউকি ও পিয়াইন নদীর মিলনস্থলে গোসল করতে নেমে তলিয়ে যান ফয়সল। ডুবুরিরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।