জাফলংয়ে সাঁতারে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদে সাঁতার কাটতে নেমে আরও এক পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন (২৪)। গত শনিবার সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন তিনি।
পুলিশ জানিয়েছে, জসিমের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। শনিবার সকালে তিনি সপরিবারে জাফলং বেড়াতে যান। সন্ধ্যার দিকে পিয়াইন নদের সীমান্তবর্তী শূন্যরেখার কাছে গোসল করতে নেমে নিখোঁজ হন। । ১২ ঘণ্টা পর ঘটনাস্থলে লাশ ভেসে ওঠে। এ সময় দমকল বাহিনীর ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল হাই জানান, ঈদের দিন ও পরদিন পিয়াইন নদে নৌকাডুবিসহ দুটো পৃথক ঘটনায় আরও পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে। পর্যটকদের সাঁতার কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।