জাফলংয়ে ১০টি বোমামেশিন জব্দ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের মন্দিরের জুম ও কাটারিজুম এলাকায় অবৈধভাবে যন্ত্র দিয়ে পাথর তোলার দায়ে ১০টি বোমামেশিন পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই অভিযান চালান এবং এগুলো পুড়িয়ে ফেলেন। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় মন্দিরের জুম এলাকা ও কাটারিজুম এলাকার বিভিন্ন গর্তে অবৈধ পন্থায় পাথর তোলার কাজে ব্যবহূত ছয়টি বড় ও চারটি ছোট বোমামেশিন (পাথর তোলার যন্ত্র) আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. এন এ কে সিদ্দিক, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন, তামাবিল সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার আবুল খায়ের, সংগ্রাম ক্যাম্পের কমান্ডার আবদুল কদ্দুছসহ পুলিশ ও বিজিবির ৫০ জন সদস্য। ইউএনও মোহামঞ্চদ আজিজুল ইসলাম বলেন, জাফলং এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর তোলা বন্ধ করতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।দুই সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত জাফলং এলাকায় অভিযান চালিয়ে ২৭টি বোমামেশিন পুড়িয়ে ফেলেন।