জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ঈদ পুনর্মিলনী ২২ জুলাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ঈদ পুনর্মিলনী ২২ জুলাই শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবারের পুনর্মিলনীর স্লোগান ‘দেখাদেখির দিন, বলাবলির দিন’। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
২২ জুলাই সকাল ১০টায় জাবির পুরোনো কলাভবনের সামনে থেকে র্যালির মাধ্যমে আয়োজন শুরু হবে। আরও রয়েছে বিভাগের শিক্ষক ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়। দুপুরে ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজের পর জমজমাট আড্ডা হবে বিকেল পর্যন্ত। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি টানা হবে।
পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে। চলবে ২০ জুলাই পর্যন্ত। এ ছাড়া পুনর্মিলনীর দিন সকালে ক্যাম্পাসেও রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশন ও আয়োজনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ: তৌফিকুল ইসলাম স্বপন (৩১তম ব্যাচ) ০১৭১২৯০৬১৮১, আনন্দ মোস্তফা (৩৪তম ব্যাচ) ০১৭১৪ ২৪৬৬৯৮। এ ছাড়া #JUIR_G2G16 হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে সার্চ দিলে পুনর্মিলনী-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।